বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় হরিণের মাংসসহ ৩ জন আটক
কয়রায় হরিণের মাংসসহ ৩ জন আটক

কয়রায় হরিণের মাংসসহ ৩ জন আটক

মোঃ আলামিন ইসলাম,কয়রা(খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রায় পৃথক দুটি অভিযানে ৪৪ কেজি হরিণের মাংস সহ ৩ চোরা পাচারকারীকে আটক করেছে কয়রা থানা পুলিশ ।

রবিবার (১২ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার দেউলিয়া বাজার মৎস্য আড়ৎ এর সামনে মাছের গাড়ি করে ঢাকার উদ্দেশ্য পাচার করার সময় ২৭ কেজি হরিণের মাংসসহ দক্ষিণ বেদকাশি ইউনিয়নের পাতাখালী গ্রামের সাহেব আলীকে আটক করে। ১ঘন্টার ব্যাবধানে বেলা ১১ টায় উত্তর বেদকাশি ইউনিয়নের গাববুনিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৭ কেজি হরিণের মাংস সহ ২ জন পাচারকারীকে আটক করে থানা পুলিশ ।

আটককৃতরা হলেন খুলনার রুপসা উপজেলার রাজাপুর গ্রামের আবুল কাশেম ও খুলনা সদরের পালপাড়া রোডের বদর আল অসীম কোরাইশী।

এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম) বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।