বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নোশাইবা জাতীয় কাব শিশু পুরুষ্কারে সারাদেশে দ্বিতীয়
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নোশাইবা জাতীয় কাব শিশু পুরুষ্কারে সারাদেশে দ্বিতীয়

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নোশাইবা জাতীয় কাব শিশু পুরুষ্কারে সারাদেশে দ্বিতীয়

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় কাব শিশুতে দেশের দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেয়েছে সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নোশাইবা শারমিলি।

রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ ও প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ ও ২০২২ দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এ সময় দেশের মধ্যে জাতীয় কাব শিশু-২০১৯-এ দ্বিতীয় স্থান অর্জন করায় অতিথিরা তার হাতে সম্মাননা মেডেল, সার্টিফিকেট ও ১৫ হাজার টাকা মূল্যের প্রাইজমানি তুলে দেন।

উপজেলা পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের সন্তান নোশাইবা শারমিলি। তার বাবা ঢাকা শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন। মা উপজেলার বেগম খালেদা জিয়া কলেজের প্রভাষক জয়গুন নেছা। নোশাইবা শারমিলি বর্তমান কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

অনুভূতি জানতে চাইলে নোশাইবা শারমিলি জানায়, ‘সব সাফল্যের পেছনে পরিবার ও শিক্ষকদের অবদান অপরিসীম।

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, ‘সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে। এ ছাড়া উপজেলা-জেলা বিভাগের সাংস্কৃতিক অঙ্গনেও সফলতা অসামান্য। তার মঙ্গল কামনা করি।’

উল্লেখ্য,করোনার কারণে ২ বছর বন্ধ থাকার পর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ আরও শুরু হলো।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।