রবিবার, ৩১ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবদুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ, উম্মে হাবিবা, সিনিয়র শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ, মো. আলাউদ্দিন, দীপা সিন্ধু তরফদার, বিবেকানন্দ কবিরাজ, মো. খোরশেদ আলম, মো. মমতাজ হোসেন, রীনা রানী নন্দী, মোস্তফা মনিরুজ্জামান, সুলতানা পারভীন,আসাদুজ্জামান, পলাশ কুমার সিংহ, সুদর্শন রপ্তানসহ সকল শিক্ষক শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ। বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আনিসুর রহমান ,সহকারী শিক্ষক বিশ্বজিৎ মন্ডল ও হেদায়েতুল্লাহ পলাশ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।