বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ২ কেজি গাঁজাসহ আ’লীগ নেতা গ্রেফতার
কলারোয়ায় ২ কেজি গাঁজাসহ আ’লীগ নেতা গ্রেফতার

কলারোয়ায় ২ কেজি গাঁজাসহ আ’লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনসার আলী (৫০) ২ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

রোববার (১২ মার্চ) বেলা ১টায় হেলাতলা মাঠপাড়া নামক স্থান থেকে তাকে গাঁজা সহ গ্রেফতার করা হয়।

তিনি কলারোয়া উপজেলার হেলাতলা এলাকার মৃত ফজার আলীর ছেলে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান রবিবার সন্ধ্যা ৭টায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আনসার আলী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা কেনাবেচা করার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

ওসি বাবলুর রহমান আরো জানান, গ্রেফতার ওই আওয়ামী লীগ নেতাকে কলারোয়া থানায় হস্তান্তরের পর মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।