মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শিক্ষা উপকরণ পেয়ে খুশি মুন্ডা শিক্ষার্থীরা
শিক্ষা উপকরণ পেয়ে খুশি মুন্ডা শিক্ষার্থীরা

শিক্ষা উপকরণ পেয়ে খুশি মুন্ডা শিক্ষার্থীরা

মোঃ আলামিন ইসলাম,কয়রা(খুলনা)প্রতিনিধি :

খুলনার কয়রায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সন্তানদের পড়ালেখার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ,দেশ ও জাতিগঠনে অবদান রাখার বিষয়ে উদ্বুদ্ধ করতে মুন্ডা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় গ্লোবাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চের(জিডিআরআই) আয়োজনে কয়রা সুন্দরবন বালিকা বিদ্যালয়ের হল রুমে ৬০ জন শিক্ষার্থকে শিক্ষা উপকরণ দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে মুন্ডা শিক্ষার্থীদের শিক্ষা,স্বাস্থ্য, সামাজিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও কৃষি প্রভূতি বিষয়ে শিক্ষালাভে উদ্বুদ্ধ করে বক্তব্যে দেন আশাশুনি সরকারী কলেজের ইংরেজি প্রভাষক মোঃ রফিকুল ইসলাম,কয়রা সুন্দরবন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খয়রুল আলম,গ্লোবাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চের(জিডিআরআই) প্রোগ্রাম হেড আশিকুজ্জামান,কয়রা উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জাম মনু,সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী।

শিক্ষা উপকরণ হাতে পেয়ে উচ্চাশিত হয়ে মুন্ডা শিক্ষার্থীরা জানান,সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ,দেশ ও জাতিগঠনে অবদান রাখার প্রত্যায় ব্যক্ত করেন,,

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।