বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় কৃষকদের মাঝে পাটবীজ বিতরণ
কলারোয়ায় কৃষকদের মাঝে পাটবীজ বিতরণ

কলারোয়ায় কৃষকদের মাঝে পাটবীজ বিতরণ


স্টাফ রিপোর্টারঃ
কলারোয়ায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে পাট ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদোনার আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে পাটবীজ বিতরণ করা হয়েছে। জানা গেছে, প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কলারোয়া উপজেলায় ৩ হাজার ৫০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে ১ কেজি করে উন্নতমানের পাটবীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তর চত্বরে কৃষকদের মাঝে পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোহেল হোসেন, উপ-সহকারী কৃষিকর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।