বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৭ই মার্চ ) সকাল ১০টায় কলারোয়া উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকীর্তিতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে ও কেক কেটে জন্মদিনের শুভসূচনা করা হয়। পরে উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলি বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল,উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ড বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার রোকনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা তুহিন হোসেন,বিআরডিপি কর্মকর্তা এম এ সোহেল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, এলজিইডি অফিসার প্রমুখ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভাল বাসতেন বলেই বঙ্গবন্ধুর জন্মদিনের সাথেই জাতীয় শিশু দিবসটি পালিত হয়ে আসছে সেজন্য কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস একমত পোষন করে অনুষ্টানে শিশুদের সভাপতিত্বে ও সঞ্চালনার দায়িত্ব দেন।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নোসাইবা শারমিলি। সমগ্র অনুষ্টান সঞ্চলনা করেন কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইমু।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।