
ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে এবার স্বামীর পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও নৌকার মাঝি মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র সহধর্মীনি খাদিজা ইকবাল।
তিনি উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা আওয়ামী লীগ নেত্রীদের সাথে নিয়ে শনিবার দিনভর উপজেলার চাঁদখালী ও লস্কর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
এ সময় তিনি সৎ, যোগ্য ও একজন সাদা মনের মানুষ হিসেবে আসন্ন ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ উপ-নির্বাচনে স্বামী মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র নৌকা প্রতীকে ভোট দিতে এলাকার সর্বসাধারণ সহ নারী সমাজের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুমা বেগম, আওয়ামী মহিলা যুবলীগের সভাপতি ময়না খাতুন, সাধারণ সম্পাদক ফাতেমা তুজ জোহুরা রুপা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি জুলি শেখ, কাউন্সিলর কবিতা দাশ, সাবেক ইউপি সদস্য এছনেয়ারা খানম, রাফিজা বেগম, শাহানারা খাতুন, ডলি আক্তার, আফরোজা, অঞ্জলী, খাদিজা, সালমা, চায়না, ঝর্ণা ও দিলরুবা ও সাংবাদিক ইউনুছ আলী প্রমুখ।