মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আত্মপ্রকাশ পাইকগাছা সংগঠনের যৌথভাবে উদ্বোধন করলেন লিপিকা ঢালী ও সেলিম জাহাঙ্গীর
আত্মপ্রকাশ পাইকগাছা সংগঠনের যৌথভাবে উদ্বোধন করলেন লিপিকা ঢালী ও সেলিম জাহাঙ্গীর

আত্মপ্রকাশ পাইকগাছা সংগঠনের যৌথভাবে উদ্বোধন করলেন লিপিকা ঢালী ও সেলিম জাহাঙ্গীর

ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ

পাইকগাছায় ছাত্র ও যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ চারা বিতরণের মধ্য দিয়ে “আত্মপ্রকাশ পাইকগাছা” নামে একটি সামাজিক সংগঠণের আত্মপ্রকাশ ঘটেছে।

উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী ও পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর যৌথভাবে এর শুভ উদ্বোধন করেন। শনিবার বেলা ১১টায় এ উপলক্ষে পৌরসভার সরলে পৌর পানি শাখা কার্যালয়ে সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর।

ফয়সাল আশিকুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী গাজী, সাইফুল ইসলাম, আব্দুল মজিদ, আব্দুল গফফার মোড়ল, মোঃ সাইফুল ইসলাম , সাইদুর রহমান, ফিরোজ আহমেদ, সাজিদ শাহরিয়ার, মামুন হোসেন, ইসরাফিল হোসেন, হাসান আলী, ইকরামুল হোসেন, দীপ্ত কুমার দাশ, উজ্জ্বল পাল।

উক্ত সংগঠন বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চা বিক্রির সরঞ্জাম, মাদক, বাল্য বিবাহ, জুয়া বন্ধ সহ রক্তদান কর্মসূচি গ্রহণ করেছে। আগামীতে সময়ের প্রয়োজনে যা যা প্রয়োজন সেসকল কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।