
নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়ার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির আওতায় সরিষা ব্লক প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহম্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ডঃ জামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,খুলনা অঞ্চলের তেল জাতীয় ফসলের মনিটরিং অফিসার কৃষিবিদ এ এইচ এম জাহাঙ্গীর আলম।
স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া।
আরো উপস্থিত ছিলেন, কয়লা ইউপি সদস্য সাহাজদ্দীন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবির হোসেন।
সমগ্র অনুষ্টান পরিচালনা করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা লুৎফর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেশি বেশি সরিষা
চাষ করার জন্য উদ্ধুদ্ধ করেন। সরিষা তেল রান্নায় ব্যবহার করে দেশেকে অর্থনৈতিক ভাবে উন্নয়ন করার তাগিদ দেন। সাথে সাথে এ বছর অত্যাধিক ফলন হওয়া সরিষার বিজ সংগ্রহে রাখার অনুরোধ করেন। ভার্মি কম্পোস্ট ব্যবহারের তাগিদ দেন।