বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত
কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ
গণহত্যা দিবস উপলক্ষ্যে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯ টায় কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুলের মাঠে অবস্থিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, সহকারি প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন,উপজেলা শিক্ষা অফিসার রোকনুজ্জামান, উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হেলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা। ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের সকল দপ্তরের দাপ্তরিক প্রধানগন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।