
স্টাফ রিপোর্টারঃ
কলারোয়ায় মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৬ মার্চ) বেলা ১১ টার দিকে কলারোয়া বল ফিল্ড ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা কলারোয়ার সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সহকারি কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নিলা, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানের বেনজির হোসেন হেলাল, যুগিখালি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল হাসান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা বিআরডিপি কর্মকর্তা এস এম এ সোহেল, উপজেলা প্রোকৌশলী সুদিপ্ত কর দিপ্ত, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, আইসিটি’র সহকারি প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগণ।
আলোচনা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপহার সামগ্রী প্রদান করা হয়।
সংবর্ধণা অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া ও সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।