মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় স্বামীর সাথে ঝগড়া করে গৃহবধুর আত্মহত্যা !
ডুমুরিয়ায় স্বামীর সাথে ঝগড়া করে গৃহবধুর আত্মহত্যা !

ডুমুরিয়ায় স্বামীর সাথে ঝগড়া করে গৃহবধুর আত্মহত্যা !

মোঃ ইমরান শেখঃ চুকনগর, খুলনাঃ

ডুমুরিয়ার পল্লীতে পারিবারিক কলহে স্বামীর সাথে ঝগড়া করে মিম আক্তার(১৮) নামে এক গৃহবধু বিষ পানে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে উপজেলার উলা গ্রামে। এলাকা বাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে,ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের বখাটে যুবক মাজেদুল ইসলাম(২২) খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন বানর গাতী এলাকার মামুন সিকদারের মেয়ে মিম আক্তারকে প্রেমের ফাঁদে ফেলে গত এপ্রিল মাসের দিকে লুকিয়ে বিয়ে করে। বিয়ের পর মিম স্বামীর বাড়িতে এসে উঠে। এক পর্যায়ে মিম জানতে ও দেখতে পারে তার স্বামীর উৎশৃঙ্খল জীবন যাপনের কথা। এ নিয়ে শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য। এক পর্যায়ে মীম রোববার দিবাগত রাত ১২ টার দিকে ঘরে থাকা বিষ পান করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে ভর্তি করে। চিকিৎসারত অবস্হায় রাত ৩ টার দিকে মিম মারা যায়।

এ ঘটনায় ডুমুরিয়া থা নায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।লাশ ময়না তদন্তের জন্যে পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।