বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বর্ণিল আয়োজনে কলারোয়া ইসলামী ব্যাংকে ইফতার মাহফিল
বর্ণিল আয়োজনে কলারোয়া ইসলামী ব্যাংকে ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে কলারোয়া ইসলামী ব্যাংকে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টারঃ
বর্ণিল আয়োজনে কলারোয়া ইসলামী ব্যাংকে সার্বজনীন কল্যানে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০মার্চ) বিকাল ৫টায় এ অনুষ্ঠান হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন-কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ঝাউডাঙ্গা সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলনা আব্দুল বারী।

সিনিয়র এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন।

হিসাবে উপস্থিত ছিলেন,কলারোয়া থানা জামে মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান ফারুকী, জেলা শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, শিক্ষক বদরুজ্জামান, আসাদুজ্জামান আসাদ, বাকী বিল্লাহ শাহি, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক মফিজুর রহমান, রিপোর্টস ক্লাবের সহ.সভাপতি জাকির হোসেন, দৈনিক নতুন সূর্য সম্পাদক আরিফুল হক চৌধুরী, কলারোয়া পৌর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সরদার জিল্লুর, সাধারণ সম্পাদক জুলফিকার আলী,ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মাদ কামরুজ্জামান সহ ব্যাংকের সকল গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ব্যাংক কলারোয়া শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন শেখ আব্দুল ওয়াহেদ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।