
ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র সাথে নিরাপদ সড়ক চাই’র পাইকগাছা উপজেলা শাখার সভাপতি এইচ,এম শফিউল ইসলাম ও সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু’র সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আসন্ন ২২শে অক্টোবর বৃহস্পতিবার “জাতীয় সড়ক দিবস” উপলক্ষে পাইকগাছা উপজেলা সদরে ও কপিলমুনি বাজারে পৃথকভাবে দুটি সমাবেশ,পথসভা অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-৬ অাসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ অাক্তারুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,বি,এম খালিদ হোসেন সিদ্দিকী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ অানোয়ার ইকবাল মন্টু,পাইকগাছা থানা ইনচার্জ এজাজ শফি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী ও ভাইস চেয়ারম্যান মোঃ শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর সহ নিরাপদ সড়ক চাই আন্দোলনের উপজেলার সকল সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি এইচ,এম শফিউল ইসলাম শফি’র সভাপতিত্বে ও গাজী আব্দুর রাজ্জাক রাজু’র সঞ্চালনায় সম্পন্ন হবে।