
ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ
খুলনা জেলার পাইকগাছা উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ শিহাবুদ্দীন ফিরোজ বুলু।
পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত ভাইস চেয়ারম্যান সকলের প্রিয় জনপ্রিয় জনপ্রতিনিধি মোঃ শিহাবুদ্দিন ফিরোজ বুলু।
তিনি ১৯৭৫ সালের ১২ই মে চাঁদখালী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের গজালিয়া গ্রামে মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৯০সালে পাইকগাছা সরকারী হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন।পরবর্তীতে ১৯৯২ সালে পাইকগাছা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে একই কলেজ থেকে ১৯৯৪ সালে ডিগ্রি পাশ করেন।
রাজনৈতিকভাবে তিনি আওয়ামী পরিবারের সন্তান।তার পিতা একজন মুক্তিযোদ্ধা। তিনি ১৯৯৩ সালে পাইকগাছা কলেজের সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৩ সালে পৌর যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ আহবায়ক সদস্য হিসেবে মনোনীত হয়।তাছাড়া তিনি খুলনা জেলা ক্রীড়া সংস্থার পাইকগাছার একমাত্র সদস্য।
বাস্তবজীবনে তিনি দুই ভাই ও দুই বোন সহ একপুত্র ও এককন্যা সন্তানের জনক। বর্তমানে পাইকগাছা পৌরসভার একজন স্হায়ী বাসিন্দা। উল্লেখ্য তিনি একজন নাটক লেখক,২০বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আর্টিস্ট। তিনি পাইকগাছা উপজেলা পরিষদের দুর্নীতি দমনের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন।