
জি.এম.জিয়াঃ
কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ’অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ক ইউনিয়ন অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলার খোরদো বাজার অবস্থিত দেয়াড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কেএফডাব্লিও ব্যাংক এবং ক্লাইমেট ব্রীজ ফান্ডের (সিবিএফ) অর্থায়নে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে দেয়াড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় এবং কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, প্রয়োজনীয় রেফারেল সার্ভিস প্রদান,অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সহায়তাসহ নিরাপদ অভিবাসনে সচেতনা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে। কর্মশালায় প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিষ্ট মেসকাতুল আরিফিন।
এ সময় উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর হোসেন, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অরগানাইজার হাসান আল মামুন, সংরক্ষিত ইউপি সদস্য নাছিমা খাতুন, আকলিমা ও রাশিদা বেগম, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান কওসার আলী গাজী,আব্দুর রাজ্জাক নাহিদ,আব্দুল জলিল, জাকির হোসেন, রফিকুল ইসলাম মিলন,মাষ্টার রাশেদুজ্জামান, শহিদুল ইসলাম,বদিয়ার রহমান,সাংবাদিক জি.এম জিয়া,তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা নাইম হোসেন, গ্রাম পুলিশবৃন্দ,আরিফ হোসেন প্রমুখ।