বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
কলারোয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

কলারোয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

মোস্তফা হোসেন,বাবলুঃ

রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মজিবার রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় কলারোয়া উপজেলা চান্দুড়িয়ায় গ্ৰামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের দাফনের আগে গার্ড অব প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশের এস.আই সিদ্দিকুর রহমানের একটি চৌকস দল।

এ সময় উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রুলী বিশ্বাস, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গাজীসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন থানা পুলিশের সদস্য, মুক্তিযুদ্ধারা, শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রীরা, গ্রামবাসী ভক্তবৃন্দ প্র মুখ। মৃত্যু আন্তে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরমের ছোট ছেলে মতলেবুর রহমান হিরন জানান, তিন মাস ধরে হার্ড ও কিডনি বিভিন্ন বাধ্যক জনিত রোগের কারনে অসুস্থ ছিলেন। আব্বা ১৯৬৭ সালে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ২০০৬ সালে আমার আব্বা অবসর গ্রহণ করেন। আমার আব্বার মুক্তিযোদ্ধা গেজেট নং ১০৪০।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।