বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় সাবেক এমপি বিএম নজরুল ইসলামসহ প্রয়াত নেতাদের স্বরণে ইফতার ও আলোচনা সভা
কলারোয়ায় সাবেক এমপি বিএম নজরুল ইসলামসহ প্রয়াত নেতাদের স্বরণে ইফতার ও আলোচনা সভা

কলারোয়ায় সাবেক এমপি বিএম নজরুল ইসলামসহ প্রয়াত নেতাদের স্বরণে ইফতার ও আলোচনা সভা

মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কলারোয়া উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সাংসদ বিএম নজরুল ইসলাম,আশরাফ আলি সোনা কাজী, ডা.আবুল হাসানাত,স.ম আনারুল ইসলাম,আব্দুল ওহাব কাজী ও বাবলুসহ প্রয়াত নেতাদের স্বরণে ইফতার,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১০ এপ্রিল) উপজেলা আ’লীগের আয়োজনে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ইফতার পূর্ব আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিঃ শেখ মুজিবুর রহমান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা সরদার মুজিব, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা.মোস্তাফিজুর রহমান, ওসি তদন্ত বাবুল আক্তার, জেলা পরিষদ সদস্য আ’লীগ নেতা শেখ আমজাদ হোসেন, মহিলা সদস্য মাহফুজা খাতুন রুবি, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, আ’লীগ নেতা সিদ্বেশ্বর বাবু, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি সহিদুল ইসলাম, সাধা.সম্পাদক এ্যাড. কামাল রেজা, ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী, ডালিম হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্রোলাল গাইন, মনিরুল ইসলাম,সাবেক জেলা পরিষদ সদস্য মতিয়ার রহমান,শ্রমিক নেতা আব্দুর রহিম, আ’লীগ নেতা মশিয়ার রহমান প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার পৌর সদর ও ১২টি ইউনিয়ন থেকে আসা আ’লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান স,ম মোরশেদ আলী।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন থানা জামে মসজিদের খতিব আসাদুজ্জামান ফারুকী। দোয়া শেষে উপস্থিত সবার জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।