বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান
কলারোয়ায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান

কলারোয়ায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ
বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে বাঙালি মেতেছিল প্রাণের উৎসবে। পুরোনো গ্লানি, হতাশা, মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাংলা
নববর্ষের সকালে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে হয়েছে মঙ্গল শোভাযাত্রা। এছাড়াও ছিল বিভিন্ন ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক আয়োজন। বাংলা নববর্ষের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে জাতীয় সঙ্গীত ও বৈশাখী গানের মাধ্যমে বাংলা নববর্ষ ২০৩০ সনের অনুষ্ঠানমালা শুরু হয়। কলারোয়া উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে এ অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোহেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, খাদ্য গুদাম কর্মকর্তা মমতাজ পারভীন, সহকারি প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সুদিপ্ত কর দিপ্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস,কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মুজিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী ও সমাজের নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
সমগ্র অনুষ্টান সঞ্চলনা করেন উপজেলা সিনিয়র সহাকরি শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।