
বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়ার কয়লা ইউনিয়নের আলাইপুর হিলফুল ফুযুল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন,দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ এপ্রিল) বিকাল পাঁচটায় কলারোয়ার আলাইপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটি ঘোষণা করেন কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা।
বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মোঃ মনজুরুল আজাদ এসময় আরও উপস্থিত ছিলেন কয়লা ইউনিয়ন পরিষদের সদস্য শেখ শাহাজুদ্দীন সরদার, সদস্য মোঃ ইকরামুল ইসলাম, মোঃ শাহাদাৎ হোসেন, আব্দুল আহাদ আলী,রক্তের বন্ধনের মোঃ ইউসুফ,স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা এর আহবায়ক শেখ শাহাজাহান আলী শাহিন এবং সদস্য সচিব মোঃ মিজানুর রহমান।
আলাইপুর হিলফুল ফুযুল ফাউন্ডেশনের বিদায়ী সভাপতি শেখ শাহিনুজ্জামান সৈকত এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় আগামী এক বছরের জন্য নতুন কমিটির সভাপতি হাফেজ শেখ শাহিনুজ্জামান সৈকত, সাধারণ মোঃ হাবিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আলিম নির্বাচিত হন।

সংগঠনকে বেগবান ও গতিশীল করার লক্ষ্যে গ্রামবাসীর সহযোগিতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ গাজী সুলতান ইবনে মুনির।