মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
গাজীপুরে ভুয়া এএসপি গ্রেফতার : গণভবনের পরিচয়পত্র উদ্ধার
গাজীপুরে ভুয়া এএসপি গ্রেফতার : গণভবনের পরিচয়পত্র উদ্ধার

গাজীপুরে ভুয়া এএসপি গ্রেফতার : গণভবনের পরিচয়পত্র উদ্ধার

নতুন সূর্য ডেস্কঃ

গাজীপুরে ভুয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দেওয়া কাউছার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে গণভবনের একটি পরিচয়পত্র জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাউছার ব্রাক্ষ্মণবাড়িয়া সদর উপজেলার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাউছার দুপুর সোয়া ১২টার সময় মাওনা উড়াল সেতুর নিচে কর্তব্যরত কনস্টেবলদের কাছে নিজেকে সিনিয়র এএসপি পরিচয় দেয়। এ সময় তার সাথে এক যুবতী মেয়ে ছিল। পরে তারা আমাকে ফোনে জানালে আমি ওই ভুয়া এএসপিকে উড়াল সেতুর নিচে পুলিশ বক্সে নিয়ে বসানোর নির্দেশ দেই এবং আপ্যায়ন করার কথা বলি। পরে পুলিশ বক্সে এসে দেখি সে আমার চেয়ারে বসে আছে। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে সে প্রকৃত পরিচয় স্বীকার করে। এ সময় তার সাথে থাকা ওই মেয়ে কৌশলে সটকে পড়ে। তার বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া সদর থানায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। ’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কাউছার আরও জানায়, সে ওই মেয়ের সাথে সিনিয়র এএসপি পরিচয়ে মুঠোফোনে দুই দিনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে মেয়ের কাছে নিজেকে এএসপি প্রমাণ দেওয়ার জন্য মাওনা এলাকায় পুলিশ বক্সে নিয়ে আসে।

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে কাউসারের বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি আল মামুন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।