মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ডুমুরিয়ায় নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ডুমুরিয়ায় নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া :

খুলনা সাতহ্মীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার অংশে নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেছাঘোনা কালভার্ট নামক স্হানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম।
এসময় সড়ক পরিবহণ আইন লংঘনের অপরাধে ১৮ টি মামলায় ৩৪ হাজার ৭শত টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়। আদালত সূত্রে জানা গেছে, সম্প্রীতি খুলনা সাতহ্মীরা মহাসড়কে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় সড়কে চলাচল কারী বাস, ট্রাক, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের কাগজপত্র পরীহ্মা করা হয়। স্বাস্থ্যবিধী অমান্য করে মাস্ক ব্যতীত কোন যাত্রী না নেওয়া , গতিসীমা মেনে গাড়ি চালানো প্রভূতি বিষয়ে চালকদের উদ্বুদ্ধো করা হয়।
এসময় হেলমেট,গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি না থাকা সহ বিভিন্ন ১৮ টি মামলায় সড়ক পরিবহন আইন ২০১৮ ৩৪ হাজার ৭শত টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।
এসময় থানা পুলিশের সদস্যবৃন্দ,উপজেলা প্রশাসনের কর্মাকর্তা আদালত পরিচালনায় সহায়তা করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।