
ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধি,খুলনাঃ
কোনভাবেই আলুর খুচরা মূল্য ৩০ ও পাইকারী ২৫ টাকার উপরে বিক্রি করা যাবে না। সরকার নির্ধারিত এমন নির্দেশনার পর বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলার পাইকগাছা উপজেলার সর্ববৃহৎ মোকাম কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাতুল আলম।
এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ধারা অনুযায়ী ৩ আড়ৎধারী ব্যাবসায়ী যথাক্রমে শেখ জাকির হোসেন(৫০) ৩ হাজার, অসিত দে(৫৮) ৩ হাজার ও আব্দুল গফফার গাজী (৫২) কে ৩ হাজার টাকা করে জরিমানা করেন।
পরে তিনি কপিলমুনি বাজারের খুচরা দোকানে গিয়ে সরকার নির্ধারিত মূল্যে ক্রয় ও বিক্রয় সংক্রান্ত সতর্কবার্তা জারি করেন। প্লাস্টিকের বস্তা বর্জন করে তদস্থলে চটের বস্তা ব্যবহারে তাগিদ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতুল আলম লেকজনকে ডেকে ৩০টাকা দরে আলু বিক্রি করান।এতে কপিলমুনি এলাকার ক্রেতাদের মাঝে স্বস্তি পান কিন্তু ব্যবসায়ীরা সাময়িক বিপাকে পড়েন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় থানা পুলিশ ও আনসার সদস্যের সমন্বয়ে যৌথ টিম উপস্থিত ছিলেন।