
ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছা উপজেলার উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র পক্ষে বিশাল এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ অানোয়ার ইকবাল মন্টু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, খুলনা জেলা পরিষদ সদস্য এস,এম খালেদিন সুকর্ণ।
উক্ত অনুষ্ঠানটি শেখ নূরুল ইসলাম নূরু’র সভাপতিত্বে ও বাবু সঞ্জয় মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন হরিঢালী ইউনিয়ন অাওয়ামীলীগের আহবায়ক শেখ বেনজির অাহমেদ বাচ্চু ও সদস্য সচিব গাজী মিজানুর রহমান।