
ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ
আসন্ন পাইকগাছা উপজেলার উপনির্বাচনে নৌকার মাঝি বাংলাদেশ অাওয়ামীলীগ কর্তৃক মনোনীত প্রার্থী মোঃ অানোয়ার ইকবাল মন্টু’র সকল প্রোগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পাইকগাছা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি।
পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে বাংলাদেশ ছাত্রলীগ। সবাই যার যার স্হান থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে তবে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি’র ভূমিকা অতুলনীয়। প্রথম থেকে এ পর্যন্ত সে এখনো ভালোভাবে ঘুমাতে পারিনি শুধুমাত্র দায়িত্ব অবহেলা না হওয়ার জন্য। মাঝে মাঝে সাংবাদিকদের সামনে ধরা পড়েছে সে অন্য অতিথির বক্তব্যের ফাঁকে হঠাৎ ঘুমিয়ে যাচ্ছে।
ক্লান্তহীন এ পরিশ্রমী ও ত্যাগী ছাত্রনেতা ছুঁটে চলেছে দুর্বার গতিতে এপ্রান্ত থেকে ওপ্রান্তে। ভয়ডরহীন তারুণ্যের আইকন হিসেবে সকলের সাথে ভদ্রসূলভ আচরণের অন্যনাম রায়হান পারভেজ রনি।
মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম থেকে এপর্যন্ত প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে রাতদিন সদা সর্বদা ছাত্রলীগের ছেলেদের একত্রিত করার পাশাপাশি অনুপ্রেরণার বাতিঘর হিসেবে কাজ করছে।
চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র সকল প্রোগ্রামে সামনে থেকে নেতৃত্বের ভূমিকায় এক অনবদ্য অবদান রাখার পাশাপাশি স্লোগান নেতা হিসেবে সকল স্থানে জনসংযোগের সময় তিনিই স্লোগান মাস্টারের দায়িত্ব পালন করেছে যা সত্যিই অনস্বীকার্য।
রায়হান পারভেজ রনি’র সাথে সর্বদা নিষ্ঠার সাথে একনিষ্ঠ ভাবে দায়িত্ব পালনে রয়েছে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাসেল, সহ সভাপতি শাহিনশাহ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ গাইন, উপ-দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মিথুন পাইকগাছা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন সরদার,
পরিবেশ সম্পাদক অহিদুজ্জামান,প্রচার সম্পাদক রবিউল জোয়ার্দার,
ছাত্রলীগনেতা বাবলু রহমান,আব্দুর রহিম,ফয়সাল মাহমুদ, ফয়সাল ফাহিম,খালিদ শাহরিয়ার ,রাকিব হোসেন,আবির,সুমন মন্ডল,অপি মন্ডল,,শাহ আলম ,আহাদ প্রমুখ।