মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া ফুটবল একাডেমি কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শার্শার ধলদা
কলারোয়া ফুটবল একাডেমি কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শার্শার ধলদা

কলারোয়া ফুটবল একাডেমি কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শার্শার ধলদা

মোস্তফা হোসেন বাবলু স্টাফ রিপোর্টারঃ

কলারোয়া ফুটবল একাডেমি কাপ টুর্নামেন্টে টাইব্রেকারে ৪-৩ গোলে স্বাগতিক কলারোয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শার্শার ধলদা।
শনিবার (১৭অক্টোবর) বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে জুয়েলারী সমিতির বন্ধু মহলের অর্থায়নে এবং কলারোয়া ফুটবল একাডেমি আয়োজিত ৪দলীয় এ টুর্নামেন্টের ফাইনাল খেলার ফাইনালে নির্ধারিত সময়ে আক্রমন পাল্টা আক্রমনের মধ্য কোন দলই গোলের দেখা পায়নি। পরে সরাসরি টাইব্রেকারে ৪-৩ গোলে কলারোয়া ফুটবল একাডেমিকে হারিয়ে জয়লাভ করে শার্শার ধলদা ফুটবল একাদশ।
ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের ৪নম্বর জার্সীধারি খেলোয়াড় রায়হান।
রেফারির দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন মোশারফ হোসেন ও রাশেদুজ্জামান রাশেদ।
ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন, মিজানুর রহমান, জাহাঙ্গীর ও রুস্তম আলী।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৮হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৫হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
এর আগে খেলার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও খেলাটি উপভোগ করেন কলারোয়া থানার ওসি-তদন্ত হারান চন্দ্র পাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, আলহাজ্ব আব্দুর রহিম বাবু, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, সিনিয়র সফ-সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান,  থানার এএসআই কামাল, এএসআই বাবর আলী, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, শতরুপা জুয়েলার্সের সত্বাধিকারী লক্ষন বিশ্বাস, ক্রীড়াপ্রেমী গৌতম মন্ডল, রুস্তম আলী, সুমন, মাসুদ রানা, তপু, সিয়াম, উত্তম প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।