মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় ১৪ ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
ডুমুরিয়ায় ১৪ ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

ডুমুরিয়ায় ১৪ ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইমরান শেখ, চুকনগর, খুলনাঃ

বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমা‌বেশের অংশ হিসেবে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি বিট পুলিশিং কার্যালয়ে পৃথক পৃথক ভাবে

সমাবেশের আয়োজন করা হয়। ১১নং ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন করিব বুলু। সভায় প্রধান অতিথির বক্তব্যদেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম।

সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্যদেন এসআই ইলিয়াস হোসেন, ইউপি সদস্য খান রফিকুল ইসলাম,খান আসলাম হোসেন,হুমায়ুন কবির, সরদার জাহাঙ্গীর কবির,জাহানারা বেগম,রতন কুমার কুন্ডুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার আহবান জানান।

সমাবেশে প্রধান অতিথি বলেন,দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ পুলিশ দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে। তিনি আরো বলেন, পুলিশের একার পক্ষে দেশ ও সমাজ থেকে অপরাধ মূলক কর্মকান্ড নির্মুল করা সম্ভব নয়। এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।