
মোঃ আলামিন ইসলাম,কয়রা(খুলনা) প্রতিনিধিঃ
কয়রা উপজেলা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘােষনা করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
গতকাল (১০ আগস্ট) বিকাল ৪ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের এক সাধারন সভা ক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভার শুরুতে সভাপতি বিগত কমিটি বিলুপ্ত ঘােষনা করেন।
এর পরে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মােস্তফা শফিকুল ইসলাম। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান হলেন শিক্ষক আঃ খালেক, সদস্য শিক্ষক নুরুল আমিন নাহিন ও শিক্ষক মােঃ হাবিবুল্লাহ হাবিব।
নির্বাচন পরিচালনা কমিটি আগামী ১০ সেপ্টেরর মধ্যে নির্বাচনের আয়ােজন করবেন বলে সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক শেখ হারুন অর রশিদ,মােস্তফা শফিকুল ইসলাম,সদর উদ্দিন আহমেদ, আঃ খালেক,শেখ মনিরুজ্জামান মনু, মােঃ রিয়াসাদ আলী, জিএম নজরুল ইসলাম, গিরেন্দ্র নাথ মন্ডল, মােঃ শরিফুল আলম, আঃ রউফ, জিয়াউর রহমান ঝন্টু, ইমতিয়াজ উদ্দিন, , অরবিন্দ কুমার মন্ডল, মাসুদ রানা, মােঃ সাহিদুল ইসলাম, প্রমুখ।