মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
জবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন
জবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

জবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

তাসদিকুল হাসান,জবি প্রতিনিধি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
১৫ আগস্ট রোজ মঙ্গলবার সকাল ১০টায় নবনির্মিত ম্যুরালটি উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সামনে দৃষ্টিনন্দন এই ম্যুরালটি নির্মাণ করা হয়েছে। এটি তৈরিতে ইট, বালু, রড, পাথর, মার্বেল ও টাইলসের ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে ম্যুরালটি নির্মাণ করেছে।
উন্মোচন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ,  বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, প্রক্টর, ছাত্র-ছাত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, নীল দল, কর্মকর্তা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটর সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তাদের পক্ষ থেকে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় ৭৫ এর পনেরো আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।