মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় এমপির উপহার পেয়ে খুশি ৪ হাজার পরিক্ষার্থী
কয়রায় এমপির উপহার পেয়ে খুশি ৪ হাজার পরিক্ষার্থী

কয়রায় এমপির উপহার পেয়ে খুশি ৪ হাজার পরিক্ষার্থী

মোঃ আলামিন ইসলাম,কয়রা(খুলনা) প্রতিনিধিঃ

পরীক্ষার হল থেকে বের হলে একদল যুবক শিক্ষার্থীদের হাতে দৃষ্টি নন্দন কলম বক্স, ফাইল, স্কেল, সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট ও পরিক্ষার সূচিপত্র দিচ্ছেন তারাও আনন্দের সাথে সে উপহার গুলো নিচ্ছেন। এমন দৃশ্য কয়রা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয়ের প্রবেশ মুখে।

কাছে গিয়ে জানা যায়,স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ২০০৮ থেকে প্রতিবারের ন্যায় এবারও উপহার হিসাবে কয়রা-পাইকগাছার এইচএসসি সকল পরিক্ষার্থীদের জন্য উপহার পাঠিয়েছেন।পরিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে এমপির পক্ষে সেগুলো উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা পরিক্ষার্থীদের হাতে পৌছে দিয়েছেন। পরিক্ষার প্রথম দিন হল থেকে বার হয়েই স্থানীয় এমপির উপহার পেয়ে মহা খুশি কয়রা পাইগাছার ৪ হাজার এইচএসসি পরিক্ষার্থী।

পরিক্ষা দিতে আশা আফরিন সুলতানা বলেন, আমার বাবা নেই। বাবা মারা যাওযার পর এমন উপহার আমাকে মা ছাড়া কেউ দেয়নি। আজ আমার অনেক খুশি লাগছে পরিক্ষার দিয়ে বার হয়ে এমন উপহার পাবো এটা জানা ছিল না।

কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম টিংকু বলেন, এমপি আক্তারুজ্জামান বাবু ভাই কয়রা-পাইকগাছার ৪ হাজার এইচএসসি ও আলিম পরিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী পাঠিয়েন আমরা সেগুলো আজ ১ম পরিক্ষা শেষে কয়রা পাইকগাছার সকল পরিক্ষা কেন্দ্রের প্রবেশ পথে থেকে বিতরণ করেছি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।