বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া বলফিল্ডের চারপাশে রাস্তা ও লাইট স্থাপন কাজের উদ্বোধন
কলারোয়া বলফিল্ডের চারপাশে রাস্তা ও লাইট স্থাপন কাজের উদ্বোধন

কলারোয়া বলফিল্ডের চারপাশে রাস্তা ও লাইট স্থাপন কাজের উদ্বোধন

বিশেষ প্রতিবেদকঃ

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার অর্থায়নে কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠের চারপাশে রাস্তা নির্মাণ ও লাইটিং বসানো কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু ও কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিপ্লব,প্যানেল মেয়র মোঃ শফিউল আলম, পৌরসভার প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ রুহুল আমিন, কাউন্সিলর শেখ জামিল হোসেন,ইমাদুল ইসলাম, সন্ধ্যা রানী বর্মন, দিথি খাতুন,মোঃ নাজমুল হোসেন, ঠিকাদার মোঃ নাজমুল হোসেন,সাংবাদিক মোঃ জুলফিকার আলি ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

কলারোয়া সরকারি হাইস্কুল মাঠটি কলারোয়ার সমস্ত অনুষ্ঠানের প্রাণকেন্দ্র। মাঠের সৌন্দর্য বৃদ্ধিকরণ এবং দিনে ও রাতে ব্যায়াম ও উন্মুক্ত বাতাস উপভোগ করার জন্য কলারোয়া পৌরসভার বাজেট থেকে ৫৩ লাখ ৬৮ হাজার ২ শ ৪৪ টাকা প্রকল্পের মধ্যে ৭ ফুট প্রস্থের মাঠের চারিদিকে রাস্তা নির্মাণ ও সৌর লাইট বসানো হবে বলে পৌর মেয়র জানান। এই কাজ উদ্বোধনের ফলে কলারোয়া ক্রীড়া প্রেমীরা ধন্যবাদ জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।