
বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩০ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের লাইব্রেরি রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এ্যাড: শেখ কামাল রেজার সভাপতিত্ত্বে উন্মুক্ত আলোচনা করেন প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিপ্লব, শিক্ষক অনুপ কুমার, আব্দুল ওহাব মামুন, মেহজাবীন সুলতানা, শেখ শাহাজাহান আলী শাহিন।
বেঙ্গল মুক্ত টাইগার স্কাউট এর সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এর পরিচালনায় আগামী ৩১ আগস্ট বৃহস্পতিবার ভাষা সৈনিক ও শিক্ষাবিদ শেখ আমানুল্লাহ স্যারের ১০ম মূত্যুবার্ষিকীতে স্যারের কবরের পাশে বৃক্ষ রোপন করার কর্মসূচী ও শ্রদ্ধা নিবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপদেষ্টামন্ডলীর সাথে আলোচনা করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।