মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় বড় ধরনের এক প্রতারক আটক
পাইকগাছায় বড় ধরনের এক প্রতারক আটক

পাইকগাছায় বড় ধরনের এক প্রতারক আটক

ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজে সরকারের বিভিন্ন বিভাগের প্রজ্ঞাপন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৫০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাইদুর রহমান নামে এক প্রতারক আটক।

পাইকগাছায় ৩৭তম বিসিএস এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজে সরকারের বিভিন্ন বিভাগের প্রজ্ঞাপন দেখিয়ে প্রতারণার মাধ্যমে সাতের অধিক ব্যক্তির নিকট থেকে ১ কোটি ৫০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাইদুর রহমান অরণ্য নামে এক প্রতারককে আটক করেছে রেব-৬।

রবিবার অভিযান চালিয়ে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নোয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে পাইকগাছা থানায় হস্তান্তর করেছে।

এ ঘটনায় উপজেলার বাঁশাখালী গ্রামের নুরুজ্জামান বাদী হয়ে থানায় মামলা করেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গড়ইখালী বাঁশাখালী গ্রামের শওকত গাজীর ছেলে নুরুজ্জামান গাজি (সাগর) সহ ৩ ব্যক্তি বাদী হয়ে রুপসা থানার তালিমপুর গ্রামের সিদ্দিকুর রহমান ছেলে এস,এম সাইদুর রহমান অরন্য নামে পাইকগাছা থানায় মামলা দায়ের করে।

মামলার বিবরণে আরো জানা যায়। সে কখনো বিসিএস ক্যাডার, কখনো উচ্চ পদস্থ কর্মকর্তা, যশোর থেকে প্রকাশিত সমাজের কথা পত্রিকার খুলানা বু্রো প্রধান, সিএনএন পরিচয় দিয়ে চলাফেরা করত। কিছুদিন অাগে বাঁশাখালী থেকে ৩৪ লাখ টাকা নিয়ে চাকরী না দিয়ে তালবাহনা করে পরবর্তীতে একই এলাকা থেকে চাকরি দেওয়ার নাম করে দেড় কোটি টাকা হাতিয়ে নেয়। এরই সূত্রধরে রেব-৬ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। আটককৃতকে সোমবার রাতে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়।

ওসি এজাজ শফি জানান,তাকে জিজ্ঞাসাবাদ শেষে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।