
মোঃ ইমরান শেখ, চুকনগর, খুলনাঃ
ডুমুরিয়া উপজেলার ২ নং রঘুনাথপুর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যুবলীগের সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করে জনগনের পাশে থাকার আহবানে অত্র ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও উপজেলা যুবলীগের সম্মানিত সদস্য বাবু তুষার কান্তি মন্ডল এর সভাপতিত্বে ১৯.১০.২০২০ সোমবার বিকাল ৫:০০ টায় শাহাপুর বাজারস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে “বর্ধিত সভা” অনুষ্ঠিত হয়।
যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি:
দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখেনঃ-ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ।
বিশেষ অতিথি যুগ্ম আহবায়কদ্বয়-এ্যাড:আশরাফুল আলম রাজু,শেখ ইকবাল হোসেনসহ সম্মানিত নেতৃবৃন্দ।
বর্ধিত সভা পরিচালনা করেন,অত্র ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলাম।