বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক রকিব
কয়রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক রকিব

কয়রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক রকিব

মোঃ আলামিন ইসলাম,কয়রা (খুলনা) প্রতিনিধি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কয়রা রিপোর্টার্স ইউনিটি (কেআরইউ) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ওবায়দুল কবির সম্রাট। আর সাধারণ সম্পাদক হয়েছেন এম, রকিব হাসান।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কয়রা রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহবানে কেআরইউ’র বার্ষিক নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়। সকলের উপস্থিতি ও সম্মতিতে নতুন ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক ওবায়দুল কবির সম্রাট কেআরইউ’র প্রতিষ্ঠাতা সভাপতি এবং টানা দ্বিতীয় বারের সভাপতি মনোনীত হলেন। তিনি জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও খুলনাঞ্চলের দৈনিক পূর্বাঞ্চলের কয়রা উপজেলা প্রতিনিধি। সাধারণ সম্পাদক এম, রকিব হাসান জাতীয় দৈনিক অধিকার’র কয়রা উপজেলা প্রতিনিধি।

কেআরইউ’র সহ-সভাপতি হয়েছেন মো: ইকবাল হোসেন ও শেখ শামসুজ্জামান ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক- মো: শাহানুর আলম, কোষাধ্যক্ষ- মো: আল আমিন হোসেন, দপ্তর সম্পাদক- মো: আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক- শুভ মন্ডল, প্রচার সম্পাদক- মো: ফয়সাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মো: রিপন সরদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- মো: মুকুল হোসেন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো: সাব্বির হোসেন।

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন- মো: জহুরুল হক, মো: আলাউদ্দীন, মো: আবু বকর ছিদ্দীক, ধীরাজ কুমার রায় এবং সাইদুল ইসলাম। সাধারণ সদস্য মনোনীত হয়েছেন আলমগীর হোসেন ও জনাব টিটু।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।