বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রা রিপোর্টার্স ইউনিটিতে ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদের মতবিনিময়
কয়রা রিপোর্টার্স ইউনিটিতে ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদের মতবিনিময়

কয়রা রিপোর্টার্স ইউনিটিতে ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদের মতবিনিময়

মোঃ আলামিন ইসলাম,কয়রা(খুলনা) প্রতিনিধিঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬(কয়রা-পাইকগাছা) আসনের সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদ।

সোমবার( ২ অক্টোবর) দুপুরে কয়রা রিপোটার্স ইউনিটির কার্যালয়ে রিপোটার্স ইউনিটির সভাপতি ওবায়দুল কবির সম্রাটের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বি এম রকিব হাসানের সঞ্চালনায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ ইচ্ছা পোষণ করেন।

মত বিনিময়কালে নেওয়াজ মোর্শেদ বলেন, দীর্ঘদিন কয়রা পাইগাছায় সামাজিক কর্মকাণ্ডের অংশগ্রহণের পাশাপাশি দীর্ঘদিন এলাকার মানুষের সার্বিক উন্নয়ন করার চেষ্টা করেছি৷সুন্দরবন সংলগ্ন উপকুলীয় পাইকগাছা-কয়রা’য় অনেক সম্ভাবনা থাকা সত্তেও নির্বাচনী এ এলাকা এখনো আশানুরপ উন্নয়নের ছোয়া লাগেনি । সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ ও যুব সমাজের তথ্য প্রযুক্তি নির্ভর আর্থকর্মসংস্থান সৃষ্টি, মাদক ও জুয়া নির্মুলসহ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি এমপি হতে পারলে সবাইকে নিয়ে অবহেলিত জনপদটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রতিস্রুতি দিয়ে তিনি সকলের সহযোগীতা ও দোয়া প্রার্থনা করেন৷

ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদ পাইকগাছা পৌর সদরের ৫নং ওয়ার্ড সরল গ্রামের বিশিষ্ট আইনজীবী মোজাফফার হাসানের ছেলে। বর্তমানে তিনি ঢাকার হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

মতবিনিময় সভায় ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদ সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সোহেল রাশেদ জনি, মোঃ ইমরান হোসেন,জি এম রশীদ,মোঃ মুনছুর আলী সরদার,গাজী মোঃ শফি কামাল,মোসাদ্দেক হাসান মিন্টু, আবু হানিফ,রায়হান হোসেন, এ্যাডভোকেট মনজুরুল হাসানসহ রিপোটার্স ইউনিটির কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।