বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় নবাগত ইউএনও কৃষ্ণা রায়ের সাথে সংবাদিকদের মতবিনিময়
কলারোয়ায় নবাগত ইউএনও কৃষ্ণা রায়ের সাথে সংবাদিকদের মতবিনিময়

কলারোয়ায় নবাগত ইউএনও কৃষ্ণা রায়ের সাথে সংবাদিকদের মতবিনিময়

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়ের সাথে কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(৩ অক্টোবর) বেলা সাড়ে ৩ টার দিকে নতুন প্রশাসনিক ভবনে ইউএনও মহোদয়ের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ইউএনও কৃষ্ণা রায় ও উপস্থিত সাংবাদিকদের পরিচয় পর্ব শেষে মতবিনিময় করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, মোশারাফ হোসেন, সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, জাকির হোসেন, জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম লিটন, আরিফুল হক চৌধুরী, ইমরান সরদার, সাংবাদিক সুজাউল হক, জাহাঙ্গীর হোসেন,মোর্তজা হাসান,রাজু রায়হান, তরিকুল ইসলাম, সেলিম খান, নাজমুল হোসেন, রিপন হোসেন, দেলোয়ার হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) মোতাহার হোসেন, আ’লীগ নেতা আজিজুর রহমান, ইউএনও অফিস স্টাফ বেনজির আহমেদ, আব্দুল মান্নান প্রমুখ।

সভায় নবাগত ইউএনও কৃষ্ণা রায় উপজেলার সার্বিক উন্নয়ন কাজে সম্মানিত সকল সংবাদিকদের সহযোগীতা কামনা করেন। অনুরুপভাবে, উপস্থিত সাংবাদিকবৃন্দ ইউএনও কার্যালয় সহ সকল দপ্তরের প্রয়োজনীয় তথ্য( সংবাদ সংক্রান্ত) দ্রুততার সাথে সরবরাহ করার জন্য সু-দৃষ্টি কামনা করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।