মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় অমিতোষ বালা ও তুষার মল্লিক ইউপি সদস্য নির্বাচিত
ডুমুরিয়ায় অমিতোষ বালা ও তুষার মল্লিক ইউপি সদস্য নির্বাচিত

ডুমুরিয়ায় অমিতোষ বালা ও তুষার মল্লিক ইউপি সদস্য নির্বাচিত

মোঃ ইমরান শেখ, চুকনগর,(খুলনা)।

ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ-নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকালে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগম ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাশ ভোট কেন্দ্র ২টি পরিদর্শন করে বলেন; অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসেরর দায়িত্ব পালন করেন, ইউআরসি কর্মকর্তা মনির হোসেন এবং উপজেলা বন কর্মকর্তা মো: ফোরকানুল আলম এবং আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন, ইন্সপেক্টর ইমদাদ হোসেন, এস আই আমিনুল ইসলাম ও এ এস আই নজরুল ইসলাম।

২ ও ৩ নং ওয়ার্ডে মোট ৬ জন প্রার্থী এ রির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২নং ওয়ার্ডে অমিতোষ বালা (মিলন) ও ৩নং ওয়ার্ডে তুষার মল্লিক বিজয়ী হয়। ২নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৩শ’। এরমধ্যে এক হাজার ৯শ’৬৬ জন ভোটার তোদের ভোটাঘধকার প্রয়োগ করেন।বাতিল হয় ১৮ ভোট। এ ওয়ার্ডে অমিতেষ বালা ফুট বল প্রতীকে ৮৮১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকে মধুসূদন বিশ্বাস পেয়েছেন ৭৭৩ ভোট। ৩নং ওয়ার্ডে ভোটার সংখ্যা একহাজার ৭শ’ ৫৭ জন। এরমধ্যে একহাজার চারশ’ ৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এ ওয়ার্ডে তুষার মল্লিক ফুট বল প্রতিকে ৫৪০ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতিক নিয়ে উত্তম কুমার হালদার পেয়েছেন ৫২৭ ভোট ।

২নং ওয়ার্ড সদস্য শৈলেন্দ্র নাথ বালা এবং ২ নং ওয়ার্ড সদস্য অসীম সাহার মৃত্যু জনিত কারনে সদস্যপদ শুন্য হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।