মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার বাকসা দাস পাড়ায় আ’লীগ সভাপতির বস্ত্র বিতরণ
কলারোয়ার বাকসা দাস পাড়ায় আ’লীগ সভাপতির বস্ত্র বিতরণ

কলারোয়ার বাকসা দাস পাড়ায় আ’লীগ সভাপতির বস্ত্র বিতরণ

মিল্টন কবির,কলারোয়াঃ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা দাস পাড়ায় বস্ত্র সামগ্রী বিতরণ করেছেন কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন।
মঙ্গলবার ( ২০ অক্টোবর) সকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা দাস পাড়ায় ঐ বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।
হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী নিরঞ্জন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ বস্ত্র সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী।
শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের পরিচালনা পর্ষদের সভাপতি ও বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র’র সঞ্চালনায় ঐ বস্ত্র সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বস্ত্র সামগ্রী বিতরণ করেন কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন ।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক বাবু সন্দীপ রায়,বিশিষ্ট চিত্রশিল্পী ও সমাজ সেবক শ্রী দিলীপ কুমার দাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এ সময় উভয় দাস পাড়ার সকল পরিবারের মধ্যে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।