
মোঃ ইমরান শেখ, চুকনগর প্রতিনিধি :
খুলনার ডুমুরিয়ায় শারদীয় দুর্গা পূজায় সরকারি বরাদ্দকৃত চাল উন্মুক্ত নিলামে ৩৮ টাকা ৮০ পয়সা কেজি দরে বিক্রি হয়েছে। মণ্ডপ প্রতি ৫০০ কেজি চালের মূল্য হিসেবে ১৯ হাজার ৪০০ টাকা পাচ্ছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের কার্যালয়ে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা আক্তারুজ্জামান সুমন ১৫৮টি পূজা মন্ডপের ৭৯ মেট্রিক টন চাল ৩৮ টাকা ৮০ পয়সা কেজি দরে ক্রয় করেন। ওই ডাকে ১১জন ডিলার অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ আশরাফ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌর চন্দ্র ঢালী, সাধারণ