বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় একই পরিবারে ৪ জনকে হত্যা মামলায় আরো ৩ জন গ্রেফতার
কলারোয়ায় একই পরিবারে ৪ জনকে হত্যা মামলায় আরো ৩ জন গ্রেফতার

কলারোয়ায় একই পরিবারে ৪ জনকে হত্যা মামলায় আরো ৩ জন গ্রেফতার

নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরার কলারোয়ায় একই প‌রিবা‌রের চারজন‌কে গলা ‌কে‌টে হত্যার ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি।
গ্রেফতারকৃতরা হলেন, কলারোয়া উপজেলার খলসি গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), আবুল কাশেমের ছেলে আব্দুল মালেক (৩৫) ও একই গ্রামের আসাদুল ইসলাম (২৭)। এদের মধ্যে রাজ্জাক ও মালেক নিহত শাহিনুরের প্রতিবেশি এবং আসাদুল ইসলাম নিহত শাহিনুরের হ্যাচারির কর্মচারী বলে জানাগেছে।
মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা সিআইডির বি‌শেষ এসপি আনিচুর রহমান তা‌দের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভোর রাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামের শাহাজান আলীর ছেলে মৎস্য হ্যাচারী মালিক শাহিনুর, তাঁর স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী ও মেয়ে তাসনিম সুলতানাকে। ত‌বে, ভাগ্যক্র‌মে বেঁচে যায় তাদের চার মাসের শিশু কন্যা মারিয়া সুলতানা।
এই হত্যাকা‌ন্ডের ঘটনায় নিহত শাহিনুর রহমানের ভাই রায়হানুল ইসলামসহ এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে সিআইডি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।