
স্টাফ রিপোর্টারঃ
প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি কলেজ। ‘আগামীর পথে চলো এক সাথে’ স্লোগানকে সামনে রেখে উদযাপিত হতে যাচ্ছে কলেজের সুর্বণজয়ন্তী। এ উপলক্ষে আগামী বছরের ১৩ এপ্রিল কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আজ শনিবার কলারোয়া ও ঢাকা থেকে একযোগে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রেজিস্ট্রেশন চলবে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত।
উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে নিজে রেজিস্ট্রেশন করে কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এস এম আনোয়ারুজ্জামান।
সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক আলমগীর কবীর বাবুর সভাপতিত্বে প্রাক্তন ছাত্র সফটওয়্যার ইন্জিনিয়ার অভিজিৎ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতিয়ার রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক, সাবেক উপাধ্যক্ষ আধ্যাপক আব্দুল মজিদ, বিশিষ্ঠ ব্যবসায়ী আ’লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, প্রাক্তন ছাত্র কেন্দ্রীয় যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান, প্রচার কমিটির আহবায়ক সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড: শেখ কামাল রেজা, আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান সাংবাদিক সহকারী অধ্যাপক এম,এ কালাম, ক্রীড়া ব্যক্তিত্ব জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জান জিল্লু, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, সহকারী অধ্যাপক ফারুক হোসেন, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, ব্যাংকার রফিকুল আলম মল্লিক, ব্যাংকার জি,এম ফৌজি, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, ডা: হাবিবুর রহমান, মাস্টার আব্দুল ওহাব মামুন, প্রধান শিক্ষক মুজিবর রহমান, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, তাজউদ্দীন আহমদ রিপন,মোস্তাক আহম্মেদ,মোর্তাজা হাসান, জাহাঙ্গীর হোসেন, আসাদুর রহমান বাবু সহ কলেজের বিভিন্ন শিক্ষা বর্ষের অসংখ্য প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক আলমগীর কবীর বাবু জানান, অনলাইনে বা কলেজ প্রাঙ্গণ/রেজিস্ট্রেশন বুথে এসে নিবন্ধন করতে পারবেন সাবেক শিক্ষার্থীরা। অনলাইনে রেজিস্ট্রেশন করতে http://www.kgcgoldenjubilee.org ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর বিস্তারিত তথ্য এবং ফি পরিশোধের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। এছাড়া কলেজ প্রাঙ্গণ ও কলারোয়া শহরের বিভিন্ন মোড়ে রয়েছে বুথ। যে কেউ চাইলে এসব বুথে এসে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। রেজিস্টেশনের সময় এক কপি ছবি ও কলারোয়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী পরিচয়ের প্রমাণপত্র প্রয়োজন হবে। রেজিস্ট্রেশন ফি সাবেক শিক্ষার্থীদের ১৫০০ টাকা, তাদের স্বামী/স্ত্রী/সন্তানদের ১০০০ টাকা।
অপরদিকে ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রেজিস্ট্রশন কার্যক্রমের উদ্বোধন করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব কাজী আছাদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ড. অলোক কুমার পাল, মিহির কুমার চক্রবর্তী, মো. আব্দুল হাকিম, ডা. মো. ইউনুস আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান, অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামান, প্রকৌশলী আবু তাহের খান, ব্যাংকার সি জি এম আসাদুজ্জামান মিলন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, ব্যাংকার মো. আসাদুজ্জামান, আজহারুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, কে এম আশরাফুজ্জামান পলাশ, শেখ জাহাঙ্গীর কবির, আরিফুজ্জামান মামুনসহ কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ইতোমধ্যে সুবর্ণজয়ন্তী সফলভাবে আয়োজনের জন্য উদযাপন কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।