বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরায় পিতার লাশবাহী অ্যাম্বুলেন্সে সন্তান জন্ম দিলেন মা
সাতক্ষীরায় পিতার লাশবাহী অ্যাম্বুলেন্সে সন্তান জন্ম দিলেন মা

সাতক্ষীরায় পিতার লাশবাহী অ্যাম্বুলেন্সে সন্তান জন্ম দিলেন মা

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে পিতার আকস্মিক মৃত্যুর পর লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম দিলেন মা।

জানা গেছে, শামসুর রহমান সরদারের ছোট পুত্র ইট ভাটা শ্রমিক আলতাফ হোসেন (৩৪) প্রতি বছরের মত এবারও ঢাকায় ইটের ভাটায় শ্রমিকের কাজে যান। বয় বৃদ্ধ বাবা শামসুর রহমান অন্যের জমিতে শ্রমিকের কাজ করে ছেলে বাবা মিলে অভাবের সংসার চালান। বিগত দুই সপ্তাহ পূর্বে আলতাফ হোসেন ইট ভাটায় শ্রমিকের কাজে থাকা অবস্থায় শারীরিক অসুস্থতা অনুভব করে প্রথমে বাড়িতে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
কিন্তু আলতাফ হোসেনের শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়েন এবং আস্তে আস্তে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

গত ১২ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলতাফ হোসেন মৃত্যু বরন করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। পরিবার মৃত্যের লাশ নিয়ে সাতক্ষীরা থেকে ৫৫ কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে রওনা দিলে পথিমধ্যে বুধহাটা বাজার এলাকায় পৌঁছালে লাশের অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসাব বেদনা শুরু হয়ে তৎ মুহুর্তে একটি কন্যা সন্তান জন্ম দেন।
এক দিকে স্বামী মৃত্যের বুকফাটা কান্না অন্য দিকে সন্তান ভূমিষ্ঠের যন্ত্রনা। এ যেন মহান আল্লাহর লিলা খেলা। অন্য দিকে বাড়িতে থাকা মৃত্যু বরণ কারী তিন সন্তানের পিতা আলতাফ হোসেনের অসহায় বয় বৃদ্ধ বাবার অশ্রু ঝরা কান্ন যেনো আকাশ বাতাস ভারী করে দিয়েছে।

আকর্ষিক এ মৃত্যুতে পরিবার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর জোহর নামাযের পর প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মাঠে আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহর ইমামতিতে শতশত মানুষের অশ্রুশিক্ত ভালোবাসায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, জানাজা নামাজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।