
মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ
সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায় । মোমবাতি প্রজ্বলনে অনুষ্ঠ্যনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি )রিফাতুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওবায়দুল্লাহ, উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে(১৪ ডিসেম্বর) পাক হানাদার বাহিনী রাতের আধারে বুদ্ধিজীবীদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে বুদ্ধিজীবীদের হত্যা করে।
এ দিকে দিবসটি পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।