
নিজস্ব প্রতিনিধি:
দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি মনিরুল ইসলাম মনির পিতা শেখ আহাদ আলী আর নেই। তিনি বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। সাংবাদিক মনিরুল ইসলাম পিতার মৃত্যুতে দৈনিক নতুন সূর্য পরিবারের পক্ষ থেকে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হবে।