
দরগাহপুর প্রতিনিধিঃ
আশাশুনি উপজেলার দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দরগাহপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে গতকাল বুধবার বিকালে ৮ দলীয় নকআউট ফুটবল টুনামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখিত খেলায় মশিয়ারডাঙ্গা বলাকা সবুজ সংঘ ২-১ গোলের ব্যবধানে লক্ষীখোলা গজালিয়া ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।
দরগাহপুর ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি শেখ মতলুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন কুল্যা ইউপি চেয়ারম্যান প্রার্থী ওমর ছাকী পলাশ। এসময় আরো উপস্থিত ছিলেন-পাইকগাছা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম ফিরোজ সিদ্দিকী, নায়েব আব্দুল মজিদ, সাবেক খেলোয়ার শেখ সফিয়ার রহমান, শেখ আকরাম উদ্দিন ও শেখ মিজবার রহমান, মাষ্টার শেখ নূর মোহাম্মদ, দক্ষিন বাংলা অনলাইন নিউজ পোর্টাল-এর সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, ক্রাইম বার্তা সংস্থার বিশেষ প্রতিনিধি শেখ হিজবুল্লাহ, সাংবাদিক শেখ আরাফাত, শেখ আরিফুর রহমান, শেখ আশারাফুল হক, মেম্বার মিতু, মীর রেজাউল করিম কাজল, আব্দুল আহাদ অলিদ, শেখ মিরাজ উদ্দিন, শেখ বাদল, শফিকুল ইসলাম, মীর আক্তারুল, হাফিজুল ইসলাম বাবু, নাদু, শেখ হিমেল প্রমুখ।
সমগ্র খেলাটি পরিচালনা করেন নাজমুল হুদা। খেলায় মিডিয়া পার্টনার হিসাবে ছিল আনন্দ টিভি, সাতক্ষীরা প্রেস ডট কম ও বুধহাটা মিনিস্টার শোরুম।
ধারা বিবরনীতে ছিলেন আশরাফ হোসেন, আজমল হোসেন ও সালাম গাজী।