বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দমুখর পরিবেশে বই উৎসব পালিত
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দমুখর পরিবেশে বই উৎসব পালিত

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দমুখর পরিবেশে বই উৎসব পালিত

স্টাফ রিপোর্টারঃ

২০২৪ সালে বছরের প্রথম দিনেই কলারোয়া উপজেলায় প্রাথমিক স্তরের ২৫ হাজার শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

তারই ধারাবাহিকতায় সোমবার (১ জানুয়ারী) সকালে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্যদিয়ে উপজেলাব্যপী বই উৎসবের সূচনা করা হয়।

কলারোয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচ এম রোকনুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বই বিতরণ উৎসব অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে তাদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচএম রোকনুজ্জামান জানান, বিগত বছরের ন্যায় ২০২৪ সালের প্রথম দিনে উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন সহ মোট ১৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ হাজার ৫০০ জন শিক্ষার্থীর মাঝে প্রায় ১ লাখ ৩০ হাজার বই বিতরন করা হয়েছে। প্রাথমিক স্তরে কোন বইয়ের ঘাটতি নেই বলে জানান তিনি।

সরজমিনে দেখা যায়, বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকেরা উচ্ছ্বসিত। শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাসে মুখরিত গোটা বিদ্যালয় প্রাঙ্গন। নতুন বইয়ের পাতা উল্টে-পাল্টে দেখছে শিক্ষার্থীরা, তাদের খুশিতে শামিল হয়েছেন অভিভাকেরা। বই উৎসবের দারুন আমেজ ছড়িয়ে পড়ে চারিদিকে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।