
মোঃ আলামিন ইসলাম,কয়রা(খুলনা)প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬(কয়রা-পাইকগাছা)আসনে জাতীয় পার্টির মনোনিত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মধু গত ২ জানুয়ারী (মঙ্গলবার) দিনব্যাপী লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করে কয়রা উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক শাহাজান আলী সাজু, কয়রা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ সদর উদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারন সম্পাদক মনজুর হোসেন লাভলু, শিক্ষক সামসুদ্দিন আহমেদ,শহিদুল্লাহ মিস্ত্রি,আজিজুল ইসলাম,আব্দুর রশিদ সানা, হুমায়ুন কবির সানা সহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ।