বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
কলারোয়ায় ভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কলারোয়ায় ভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে  কলারোয়া টু খোরদো সড়কের মির্জাপুর অবস্থিত রানী ভাটার মালিককে ২০ হাজার টাকা ও দুই ডাম্পার ট্রাকটার মালিক কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(১৯শে জানুয়ারী) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সময় রানী ভাটা সামনের সড়কের বেহাল অবস্থা দেখে সংগে সংগে আদালত বসিয়ে জরিমানা করা হয়। ভাটার মাটি সরবরাহ করা ট্রাকের মাটি সড়কে পড়ে জমে থাকার কারণে বৃষ্টির পানিতে ভিজিয়ে কাদা হয়।এতে জনগণের চলাচলে বিঘ্ন ঘটে।  ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কর্মকর্তা মোঃ: রিফাতুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যবৃন্দ প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।